সোমবার, মে ২৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের আকস্মিক অভিযান

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের আকস্মিক অভিযান

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের আকস্মিক অভিযান


 গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে। 
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে দুদক গাজীপুর জেলা সমন্বিত কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে।
দুদকের গাজীপুর জেলা শাখার কর্মকর্তারা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সেবা গ্রহণে আসা রোগী, স্বজন এবং স্বাস্থ্যসেবা কর্মীদের সঙ্গে কথা বলেন। বিভিন্ন দপ্তরের নথিপত্র যাচাই-বাছাই করা হয়। তবে কোন ধরনের অনিয়ম পাওয়া গেছে কি-না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গাজীপুর জেলা দুদকের উপ সহকারী পরিচালক এনামুল হক জানান, স্বাস্থ্যসেবায় অনিয়ম, দালালচক্রের কর্মকাণ্ড, রোগী ভোগান্তি এবং বিভিন্ন অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়। নিয়মিত নজরদারির অংশ হিসেবেই এ ধরনের অভিযান চালানো হবে বলে তারা জানান।
অভিযান শেষে দুদক টিম সংশ্লিষ্ট দপ্তরগুলোকে স্বচ্ছতা নিশ্চিত ও সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীল কর্মকর্তাদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।