মঙ্গলবার, মে ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এমপি নয়, সেবক হতে চাই

এমপি নয়, সেবক হতে চাই

এমপি নয়, সেবক হতে চাই

গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমির ও  ২৯- গাইবান্ধা -১(সুন্দরগঞ্জ) আসনের জামায়াতের মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান বলেছেন,"রাজনীতি হচ্ছে সবচেয়ে বড় নীতি। কারণ মিথ্যা আর রাজনীতি একসাথে চলতে পারে না; চাঁদাবাজি আর রাজনীতি একসাথে চলতে পারে না; দাঙ্গাবাজি আর রাজনীতি একসাথে চলতে পারে না; সন্ত্রাস আর রাজনীতি একসাথে চলতে পারে না। জামায়াতের লোকেরা কখনো দুর্নীতি করেনি।”

তিনি বলেন, পূর্ববর্তী রাজনৈতিক দলগুলো জনগণকে ধোঁকা দিয়েছে। বিধবা, বয়স্ক, মাতৃত্বকালীন ও প্রতিবন্ধী ভাতার নামে ঘুষ নেওয়া হয়েছে। একটি মসজিদ–মন্দিরে বরাদ্দ দিলে অর্ধেক টাকা নেতাদের দিতে হতো। এমনকি প্রণোদনার সার, বীজ, ঔষধ প্রকৃত কৃষকরা পায় না—সরকারে যেই দল থাকে তাদের দলীয় লোকেরাই এসব সুবিধা পায়। দেশের ৫৪ বছরের ইতিহাস জনগণের বুকে লিপিবদ্ধ আছে। তাই জনগণ আজ ভাবছে—সবাইকে দেখা শেষ, এবার জামায়াতকে দেখবে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সুন্দরগঞ্জ পৌরসভার শ্রীশ্রী রাসলীলা উৎসব উপলক্ষে মহানাম-যজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন,"দাঁড়িপাল্লা হলো ইনসাফের প্রতীক, ন্যায়নীতির প্রতীক, মানবিক বাংলাদেশ গড়ার প্রতীক। সুন্দরগঞ্জের এমপি নয়—আমি সেবক হতে চাই। আল্লাহ যদি আমাকে এমপি নির্বাচিত করেন, তাহলে নির্বাচনে যারা অংশ নেবেন তাদের সঙ্গে নিয়ে সুন্দরগঞ্জের উন্নয়ন করব। আর যদি নির্বাচিত না হই, তাহলে যিনি হবেন, জনগণের স্বার্থে তাকে সহযোগিতা করব।”

“অধিকার আদায়ের জন্য, দুর্নীতিকে কবর দেওয়ার জন্য, ভারসাম্যপূর্ণ রাষ্ট্র গড়ার জন্য, জনগণের অধিকার জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য, শিক্ষাঙ্গন থেকে ছাত্রদের হাতে অস্ত্রের পরিবর্তে কলম তুলে দেওয়ার জন্য, এ দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এবং সুন্দরগঞ্জের সার্বিক উন্নয়নের জন্য দাঁড়িপাল্লার পক্ষে কাজ করার আহ্বান জানাই।”

তিনি আরও বলেন,"আপনারা যদি আমাকে সহযোগিতা করেন এবং আমি এমপি হতে পারি, তাহলে সুন্দরগঞ্জ পৌরসভার মীরগঞ্জের এই মন্দির দিয়েই উন্নয়ন কাজ শুরু করব ইনশাআল্লাহ। সুন্দরগঞ্জে এটিই হবে সবচেয়ে বড় মন্দির। আপনারা আমাকে আগে ব্যাটারি মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, কিন্তু ফ্যাসিবাদী আচরণের কারণে আমি শপথ নিতে পারিনি। এবার ইনশাআল্লাহ সুযোগ এসেছে—আমি এমপি হলে সুন্দরগঞ্জকে রোল মডেলে পরিণত করব। এজন্য সকলের সহযোগিতা চাই।”

এরপর তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, আপনারা পাশে থাকবেন তো?”
এ কথা বলতেই হিন্দুধর্মাবলম্বী  নারী-পুরুষ সকলে হাত তুলে সমর্থন জানান এবং ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন—
সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু,
উপজেলা সেক্রেটারি মো. সামিউল ইসলাম,সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র, নুরুন্নবী প্রামাণিক সাজু,নুরাহি সাগর, রেজাউল ইসলাম প্রমুখ।

মো: শাহিন মিয়া 
(গাইবান্ধা) সুন্দরগঞ্জ