সোমবার, মে ২৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে শ্রীপুরে শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে শ্রীপুরে শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে শ্রীপুরে  শ্রমিকদের বিক্ষোভ


গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া এলাকায় অবস্থিত ক্যাট্রেক্স ফ্যাশন ক্লোথিং লিমিটেড কারখানায় ছয় মাসের বকেয়া বেতন, ছুটির টাকা ও হাজিরা বোনাসের দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকরা জানান, সকালে কাজে যোগ দিতে এসে তারা দেখেন কারখানার গেইটে তালা ঝুলানো। এরপরই ক্ষুব্ধ হয়ে তারা বকেয়া পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে সড়কে অবস্থান নেন।
কারখানার শ্রমিক লিটন বলেন, “বিনা নোটিশে হঠাৎ গেইটে তালা ঝুলানো দেখে সবাই ক্ষুব্ধ হয়েছি। ছয় মাসের বেতন বকেয়া থাকায় দোকান বাকি, ঘর ভাড়া পরিশোধ করতে পারছি না। মানবেতর জীবনযাপন করছি। দ্রুত বকেয়া বেতন পরিশোধ করতে হবে। আর যদি কারখানা বন্ধই করা হয়।তাহলে অগ্রিম তিন মাসের বেতন দিতে হবে।”
এ বিষয়ে কারখানার ডিজিএম (অপারেশন) ফারুক হোসেন খান বলেন, “কাজের সংকট থাকায় কয়েক মাস ধরে শ্রমিকরা এসে বসে থাকে। তাই মালিক পক্ষ গত রাতে চলতি মাসের ২১ তারিখ পর্যন্ত কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছে।