সোমবার, মে ২৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুন্দরগঞ্জে ধানের শীষের প্রার্থীর নবাগত ইউএনওকে শুভেচ্ছা

সুন্দরগঞ্জে ধানের শীষের প্রার্থীর নবাগত ইউএনওকে শুভেচ্ছা

সুন্দরগঞ্জে ধানের শীষের প্রার্থীর নবাগত ইউএনওকে শুভেচ্ছা


গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ ঈফফাত জাহান তুলিকে কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম জিয়া।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে ইউএনও কার্যালয়ে গিয়ে ফুলের শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময়ের সময় স্থানীয় উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও জনসেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ইউএনও'র সাথে মতবিনিময় করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক বাবুল আহমেদ, যুগ্ম আহ্বায়ক আশেক আলী, যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন মিলন, পৌর বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান লিপু, বিএনপি নেতা শামসুজ্জামান প্রামাণিক তনু, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আরাফাত উল ইসলাম, কৃষকদল আহ্বায়ক ফারুক আহমেদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় ইউএনও মিজ ঈফফাত জাহান তুলি বলেন, ‘সুন্দরগঞ্জের সার্বিক উন্নয়নে প্রশাসন ধারাবাহিকভাবে কাজ করছে। এলাকাবাসীর কল্যাণে সকল রাজনৈতিক দলের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সাক্ষাৎ শেষে ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম জিয়া বলেন, ‘সুন্দরগঞ্জের উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। প্রশাসনের সঙ্গে সমন্বয় থাকলে মানুষের সমস্যার দ্রুত সমাধান সম্ভব হবে।’

সুদীপ্ত শামীম
গাইবান্ধা