ইসলামী ছাত্রশিবির একটি ছাত্রবান্ধব প্রতিষ্ঠানের ন্যায় কাজ করে। ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য মেধা ও শিক্ষার সমন্বয়ে কাজ করছে এই সংগঠন। মেধাবী ছাত্র তৈরিতে কাজ করছে— এমনকি পৃথিবীতে ইসলামী ছাত্রশিবিরের মতো ছাত্র সংগঠন খুঁজে পাওয়া খুবই কঠিন হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজ মাঠে একাদশ ও ডিগ্রি প্রথম বর্ষ ২০২৫ সেশনের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে তিনি এসব কথা বলেন।
রাজিবুর রহমান পলাশ বলেন, এক সময় কিছু ব্যক্তি আমাদের সম্পর্কে মিথ্যা ও বানোয়াট কথা বলে নানাভাবে হেয়-প্রতিপন্ন করার চেষ্টা করেছিল। আজকের সমাজ ও শিক্ষার্থীরা তা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সত্য–মিথ্যার পার্থক্য প্রমাণ করেছেন। এর প্রমাণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন।
তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতির হাল ধরবে। সেজন্য পড়াশোনায় মনোযোগী হতে হবে। আমাদের লক্ষ্য কাউকে শিবির বানানো নয়; আমাদের উদ্দেশ্য একজন ভালো শিক্ষার্থী ও ভালো মানুষ তৈরি করা। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজের সভাপতি মো: রাসেল মিয়া। সুন্দরগঞ্জ পৌর সাংগঠনিক থানার সভাপতি শাহ সুলতান শাহিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন—
রংপুর মেডিকেল কলেজ শিবির সভাপতি ডা. মোহাম্মদ শাওন,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ,
ডাকসুর পরিবহন সম্পাদক আব্দুল্লাহ আসিফ,
গাইবান্ধা জেলা ছাত্রশিবির সভাপতি ফেরদৌস সরকার রুম্মান,
জেলা ছাত্রশিবির সেক্রেটারি ইউসুফ আল কারযাভী,
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান,
সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী আমির অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু,
উপজেলা জামায়াতের সেক্রেটারি মো: সামিউল ইসলাম,
সুন্দরগঞ্জ পৌর জামায়াতে ইসলামী আমির মোহাম্মদ একরামুল হক,
সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজু প্রমুখ।