মঙ্গলবার, মে ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কানাডায় শুরু হচ্ছে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী

কানাডায় শুরু হচ্ছে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী

কানাডায় শুরু হচ্ছে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী


বিজয়ের মাসে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের গৌরব গাঁথা তুলে ধরা হবে সুদূর কানাডায়। এ উদ্দেশে দেশটির টরন্টো ফিল্ম ফোরাম আয়োজন করেছে ৫ দিনব্যাপী বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনের।আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিশেষ এ আয়োজন। এদিন দুটি প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। টরন্টো ফিল্ম ফোরাম প্রযোজিত ‘আমার পঞ্চাশ’ ও তারেক মাসুদ-ক্যাথরিন মাসুদ পরিচালিত ‘মুক্তির গান’
 আয়োজনের দ্বিতীয় দিন ১৩ ডিসেম্বর ফুয়াদ চৌধুরী পরিচালিত ডকু ড্রামা ‘দুটি যুদ্ধের একটি গল্প’ প্রদর্শিত হবে।
আয়োজনের তৃতীয় দিন ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ৩০০০ ড্যানফোর্থ এভিনিউতে প্রদীপ প্রজ্জ্বলনের পর প্রদর্শিত হবে নাদিম ইকবাল পরিচালিত প্রামাণ্য চলচ্চিত্র ‘ড. নুরুন নবী-আজন্ম মুক্তিযোদ্ধা’।
বিজয় আয়োজনের ৪র্থ দিন প্রদর্শিত হবে নির্মাতা পান্‌থ প্রসাদ পরিচালিত সিনেমা ‘সাবিত্রী’। ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে’ প্যানারোমা বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্র ও ফ্রান্সের গাঙ্গে সুর সেইন উৎসবে ‘বেস্ট অরিজিনাল স্ক্রিনপ্লে অ্যাওয়ার্ড’ জয় করে সিনেমাটি।