রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে।সোমবার (৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন।
