সোমবার, মে ২৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাজীপুরে বিএনপির মনোনয়ন ঘিরে ২ গ্রুপের সংঘর্ষ

গাজীপুরে বিএনপির মনোনয়ন ঘিরে ২ গ্রুপের সংঘর্ষ

গাজীপুরে বিএনপির মনোনয়ন ঘিরে ২ গ্রুপের সংঘর্ষ


গাজীপুর-১ আসনের মনোনয়ন ঘিরে কালিয়াকৈরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় বেশ কয়েকটি নির্বাচনী প্রচার প্রচারণার অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।রোববার (৭ ডিসেম্বর) বিকেলে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব ইসরাক সিদ্দিকীর সমর্থকেরা বিক্ষোভ মিছিলের ডাক দেয়। পূর্ব ঘোষিত এই কর্মসূচিতে যোগ দিলে হঠাৎ কর্মীদের তাতে হামলা চালায় দূর্বৃত্তরা। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মনোনয়ন বঞ্চিত ইশরাক সিদ্দিকীর দাবি, এই আসনের মনোনয়ন ঘিরে এলাকার স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ কাজ করছিলো। তারই প্রতিফলন হিসেবে আজকে বিক্ষোভ করার কথা ছিলো। কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমানের অনুসারীরা তাদের উপর হামলা চালায়। এ সময় হাতে নাতে কয়েকজনকে আটকও করা হয়।