সোমবার, মে ২৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাওনায় আল-রাজি হাসপাতালে নবজাতক মৃত্যু

মাওনায় আল-রাজি হাসপাতালে নবজাতক মৃত্যু

মাওনায় আল-রাজি হাসপাতালে নবজাতক মৃত্যু


গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় লাইসেন্সবিহীন আল-রাজি হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা এবং শর্তসাপেক্ষে দুই মাসের জন্য পরিচালনার অনুমতি দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে নিয়ম-নীতির ব্যত্যয় ধরা পড়লে হাসপাতালটি সিলগালা করা হবে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম।
রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৩টায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম।
সহকারী কমিশনার সাইদুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে আল-রাজি হাসপাতালের অনিয়ম নিয়ে অভিযোগ ছিল। নবজাতক মৃত্যুর ঘটনা তদন্তে এসে দেখা যায়, হাসপাতালের কোনো লাইসেন্স বা বৈধ রেজিস্ট্রেশন নেই। এখানে ডেলিভারি বা অপারেশন করার অনুমতিও ছিল না। দায়িত্বপ্রাপ্ত নার্সের প্রয়োজনীয় যোগ্যতা নেই বলেও প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ঘটনার সময় কোনো চিকিৎসকও উপস্থিত ছিলেন না।”
তিনি আরও জানান, হাসপাতাল কর্তৃপক্ষ মুচলেকা দিয়ে দুই মাস সময় নিয়েছে। পরবর্তী অভিযানে অনিয়ম ধরা পড়লে সিভিল সার্জনের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।