মঙ্গলবার, মে ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টানা ১৫ দিন এভারকেয়ারে বেগম জিয়া

টানা ১৫ দিন এভারকেয়ারে বেগম জিয়া

টানা ১৫ দিন এভারকেয়ারে বেগম জিয়া

টানা ১৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, রয়েছেন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। অবস্থার উন্নতি না হওয়ায় লন্ডন যাওয়ার সিদ্ধান্ত নিয়েও তা থেকে সরে এসেছে মেডিকেল বোর্ড। আপাতত রাজধানীর এভারকেয়ার হাসপাতালেই দেশি-বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে চলবে চিকিৎসা কার্যক্রম, যা সরাসরি তত্ত্বাবধান করছেন শুক্রবার (৫ ডিসেম্বর) লন্ডন থেকে দেশে আসা পুত্রবধূ ডা. জুবাইদা রহমান।সারা দেশের দৃষ্টি এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। কারণ, দীর্ঘ ১৫ দিন সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন হাসপাতালটিতেই।
 উদ্বেগ উৎকণ্ঠায় সর্বসাধারণ। সাবেক এই প্রধানমন্ত্রীকে দেখতে অনেকেই ভিড় জমাচ্ছেন হাসপাতালের সামনে। তবে সাধারণ রোগীদের বিড়ম্বনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও সরব উপস্থিতি।