সোমবার, মে ২৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টার্কের অলরাউন্ড ঝলকে গ্যাবা টেস্টে জয়ের পথে অস্ট্রেলিয়া

স্টার্কের অলরাউন্ড ঝলকে গ্যাবা টেস্টে জয়ের পথে অস্ট্রেলিয়া

স্টার্কের অলরাউন্ড ঝলকে গ্যাবা টেস্টে জয়ের পথে অস্ট্রেলিয়া

বল হাতে প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে ইংল্যান্ডের মেরুদণ্ডটা ভেঙে দিয়েছিলেন মিচেল স্টার্কই। ব্যাট হাতেও ঝলক দেখিয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার। ৮ নম্বরে নেমে দলীয় সর্বোচ্চ ৭৭ রান করেন তিনি। দ্বিতীয় ইনিংসে বোলিংয়ে এসেও গুরুত্বপূর্ণ দুই উইকেট ইতোমধ্যে পকেটে পুরেছেন স্টার্ক। আর তার অলরাউন্ড পারফরম্যান্সে গ্যাবা টেস্টে জয়ের পথে এগোচ্ছে অস্ট্রেলিয়া।গ্যাবা টেস্টের তৃতীয় দিন শেষে ৪৩ রানে পিছিয়ে আছে ইংল্যান্ড। ইনিংস ব্যবধানে হার এড়াতে এই ৪৩ রান করতে হবে বেন স্টোকসের দলকে, হাতে আছে কেবল ৪ উইকেট। 
 
১৭৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করে ইংল্যান্ড। ওপেনিং জুটিতে ৪৮ রান তোলে সফরকারীরা। ১৮ বলে ১৫ রান করে বেন ডাকেট ফিরলে ভাঙে সেই জুটি। উদ্বোধনী জুটির পর দ্বিতীয় উইকেটে ৪২ রানের জুটি গড়েন জ্যাক ক্রলি এবং অলি পোপ। দলীয় ৯০ রানে পোপের বিদায়ের পর শুরু হয় বিপর্যয়। পরের ৪৪ রানে আরও ৪ উইকেট হারায় ইংলিশরা।
 
উইকেটে স্থায়ী হতে পারেননি জো রুট, হ্যারি ব্রুক এবং জেমি স্মিথরা। এই ইনিংসে এখন পর্যন্ত ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক ক্রলি। ৫৯ বলে ৪৪ রান কে মাইকেল নেসেরের বলে আউট হয়েছেন তিনি। তৃতীয় দিন শেষে উইকেটে আছেন স্টোকস এবং উইল জ্যাকস। দুজনই ৪ রানে অপরাজিত আছেন।
 
ইংল্যান্ডের ৬ উইকেটের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন স্কট বোল্যান্ড, মাইকেল নেসের এবং স্টার্ক।