মঙ্গলবার, মে ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বেগম জিয়ার চিকিৎসা ও বিদেশযাত্রার বিষয়ে সবশেষ যা জানা গেল

বেগম জিয়ার চিকিৎসা ও বিদেশযাত্রার বিষয়ে সবশেষ যা জানা গেল

বেগম জিয়ার চিকিৎসা ও বিদেশযাত্রার বিষয়ে সবশেষ যা জানা গেল

দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, ফুসফুসে সংক্রমণসহ নানা জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়া। হঠাৎ করে শরীরের অবস্থা খারাপ হলে ২৩ নভেম্বর ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে। এরপর ১৪ দিন ধরে হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন তিনি।কাতার সরকারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে গত শুক্রবার (৬ ডিসেম্বর) বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নেয়ার কথা ছিল। তবে কারিগরি ত্রুটির কারণে সেদিন পৌঁছায়নি। পরে দূতাবাস থেকে জানানো হয়, জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে। তবে এয়ার অ্যাম্বুলেন্সটি জার্মানির কোম্পানি হলেও ভাড়া থেকে শুরু করে যাবতীয় সব ব্যবস্থাপনা করছে কাতার সরকার।এদিকে শুক্রবার প্রফেসর ডা. এ কিউ এম মহসিনের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসনের এন্ডোস্কোপি সম্পন্ন হয়। এন্ডোস্কোপি রিপোর্ট অনুযায়ী, তার পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ হয়েছে বলেও জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন। তবে পাকস্থলীতে রক্তক্ষরণ বন্ধ হলেও অপরিবর্তিত সাবেক প্রধানমন্ত্রী শারীরিক অবস্থা।
এমন পরিস্থিতিতে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন যাত্রা আবারও পেছানো হয়েছে। বিএনপির দায়িত্বশীল সূত্রে জানা গেছে, বেগম জিয়াকে রোববার নয়, মঙ্গল অথবা বুধবার নেয়া হতে পারে লন্ডনে। তবে সবকিছুই নির্ভর করছে তার শারীরিক অবস্থার ওপর।
 
আজ শনিবার (৬ ডিসেম্বর) রাতে মেডিকেল বোর্ডের বৈঠকে বসার কথা রয়েছে। বেগম জিয়ার বিদেশে চিকিৎসা নেয়ার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।