সোমবার, মে ২৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেই দেখা হতে পারে মেসি-রোনালদোর

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেই দেখা হতে পারে মেসি-রোনালদোর

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেই দেখা হতে পারে মেসি-রোনালদোর

প্রায় দুই যুগ ধরে বিশ্ব ফুটবলে দাপিয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। আগামী বছর দুজনেই খেলবেন নিজেদের শেষ বিশ্বকাপ। তবে ক্যারিয়ারের গোধূলী লগ্নে এসে একটা মহাকাব্য লিখতে পারেন এই দুই তারকা। গ্রুপ পর্ব উতরাতে পারলেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দেখা হয়ে যেতে পারে মেসি ও রোনালদোর।কত রেকর্ড করেছেন, কত রেকর্ড ভেঙেছেন; তার কী কোনো হিসেব আছে? হয়তো নেই, আর থাকবেই বা কি করে; পুরো ক্যারিয়ারে তো আর কম রেকর্ড করেননি লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো! 
রেকর্ড ৮ বার ব্যালন ডি’ জিতেছেন, শেষমেষ বিশ্বকাপের ট্রফিটাও জিতেছেন, সম্ভাব্য সবকিছুই জয় করে নিয়েছেন লিওনেল মেসি। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদোও কম যান না, মেসির যুগেও তাকে ছাপিয়ে জিতেছেন ৫টি ব্যালন ডি’অর, আর ক্যারিয়ারজুড়ে কত ট্রফি যে জিতেছেন তার ইয়ত্তা নেই।