সোমবার, মে ২৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাতিয়া ও কলাপাড়ায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৬,২০০ কেজি জাটকা জব্দ

হাতিয়া ও কলাপাড়ায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৬,২০০ কেজি জাটকা জব্দ

হাতিয়া ও কলাপাড়ায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৬,২০০ কেজি জাটকা জব্দ

নোয়াখালীর হাতিয়া এবং পটুয়াখালীর কলাপাড়ায় কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের মোট ৬ হাজার ২০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে।


বৃহস্পতিবার  (৪ ডিসেম্বর ) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন হাতিয়া কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম।


কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া মেঘনা নদীর জাগলার চর সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। এ সময় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোট তল্লাশি করে প্রায় ২৮ লাখ টাকা মূল্যমানের ৫,৬০০ কেজি জাটকা জব্দ করা হয়। পরে মাঝিদের মুচলেকা নিয়ে বোটসহ ছেড়ে দেওয়া হয়।


অপরদিকে, একই দিন দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড স্টেশন আন্দারমানিকের সদস্যরা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চার লেন সংলগ্ন এলাকায় আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক দুটি যাত্রীবাহী বাস তল্লাশি করে প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যমানের ৬০০ কেজি জাটকা জব্দ করা হয়। বাস চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে বাসসহ ছেড়ে দেওয়া হয় বলেও জানায় কোস্ট গার্ড।


জব্দকৃত জাটকা পরে সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে কোস্ট গার্ড।