সোমবার, মে ২৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীপুরে গোয়াল ঘরের তালা কেটে কৃষকের ৪ গরু চুরি

শ্রীপুরে গোয়াল ঘরের তালা কেটে কৃষকের ৪ গরু চুরি

শ্রীপুরে গোয়াল ঘরের তালা কেটে কৃষকের ৪ গরু চুরি


গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সিংগার দিঘী গ্রামে গভীর রাতে এক কৃষকের গোয়াল ঘরের তালা কেটে চারটি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতের কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, এলাকায় সম্প্রতি এ ধরনের চুরির ঘটনা বেড়ে গেছে। এতে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী কৃষক বাবুল মিয়া জানান, প্রতিদিনের মতো রাতে গরু গোয়ালে বেঁধে তিনি পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন। ভোরে উঠে গোয়াল ঘরের দরজার তালা ভাঙা দেখে তিনি হতবাক হয়ে যান। পরে দেখতে পান ঘরে রাখা চারটি গরুই চুরি হয়ে গেছে। এতে তিনি নিঃস্ব হয়ে পড়েছেন বলে জানান।
এ ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় চার লাখ টাকা বলে দাবি করেছেন বাবুল মিয়া। তিনি দ্রুত চোরদের শনাক্ত করে গরু উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন,বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আশপাশের গরু উদ্ধারে কাজ চলছে।”