চুয়াডাঙ্গা সদরে সোহেল (২০) নামে এক যুবককে জবাই করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।সোমবার (১ ডিসেম্বর) রাতের কোনো এক সময় বেলগাছি এসিমোর বাংলার দার মাঠে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মরদেহের সুরতাহল প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল পাঠানো হয়।
নিহত সোহেল চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছিপাড়ার আশাবুল হকের ছেলে সোহেল।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান জানান, সোহেল ও তার বাবা আশাবুল হক মিলে চুয়াডাঙ্গা বেলগাছি এসিমোর বাংলার দার মাঠে খেজুর গাছ কাটতো। পাশেই বেলগাছি জোয়ারদার পাড়ার ফারুকের পেয়ারা বাগান। সোহেল ফারুকের পেয়ারা গাছের ডাল ভেঙেছে এমন কথা বলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। সে সময় ফারুক সোহেলকে মেরে গুরুতর আহত করে। এরই জের ধরে সোমবার রাতের যেকোনো সময় ফারুক তার লোকজন নিয়ে সোহেলকে মাঠে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে ও কুপিয়া হত্যা করে।
