সোমবার, মে ২৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খালেদা জিয়ার রোগ মুক্তিতে, ছাত্রশিবিরের দোয়া মাহফিল!

খালেদা জিয়ার রোগ মুক্তিতে, ছাত্রশিবিরের দোয়া মাহফিল!

খালেদা জিয়ার রোগ মুক্তিতে, ছাত্রশিবিরের দোয়া মাহফিল!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে উপজেলা ইসলামী ছাত্রশিবির।
 বৃহস্পতিবার ২৭ নভেম্বর বাদ আছর গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রশিবির সভাপতি কাজী খাইরুল হাসান। তিনি জানান, বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা অতুলনীয়। অবৈধ সরকারের নানা নির্যাতন সত্ত্বেও আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন আমরা আশা করছি ভবিষ্যতে রাষ্ট্র গঠনে আবারো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তিনি আরো বলেন বিগত কয়েকদিন ধরে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণ রয়েছে তাই ছাত্র শিবিরের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র শিবিরের বায়তুল মাল সম্পাদক মোঃ সিফাত উল্লাহ,সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মোঃ রফিকুল ইসলাম সহ ছাত্রশিবিরের গলাচিপা উপজেলার নেতৃবৃন্দ।

 বার্তা প্রেরক
 রাকিবুল হাসান
 গলাচিপা, পটুয়াখালী