সোমবার, মে ২৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লিটনের অভিযোগের যে ব্যাখ্যা দিলেন লিপু

লিটনের অভিযোগের যে ব্যাখ্যা দিলেন লিপু

লিটনের অভিযোগের যে ব্যাখ্যা দিলেন লিপু

সাধারণত কোনো সিরিজ শুরুর আগের দিনে অধিনায়কের বক্তব্যে বেশি গুরুত্ব পায় একাদশ, সিরিজে দলের লক্ষ্য–এসব বিষয়ই। কিন্তু আয়ারল্যান্ড সিরিজের আগের দিনের সংবাদ সম্মেলনের পর পাদপ্রদীপের আলো মাঠের বাইরের খেলার দিকেই। দল নির্বাচনের ক্ষেত্রে নাকি নির্বাচকরাই সর্বেসর্বা, অধিনায়ক লিটনকে নাকি এ বিষয়ে কিছু জানানোই হয় না–আয়ারল্যান্ড সিরিজ থেকে শামীম হোসেন পাটোয়ারির বাদ পড়া প্রসঙ্গে এমন দাবিই করেছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ব্যর্থ শামীম হোসেন পাটোয়ারি। শেষ পাঁচ ম্যাচের দুটিতে ডাক মেরেছেন, দুটিতে আউট হয়েছেন ১ রান করে। বলার মতো রান বলতে আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচে ৩৩। এমন পারফরম্যান্সের পর আয়ারল্যান্ডের বিপক্ষে তার বাদ পড়া নিয়ে খুব বেশি প্রশ্ন ওঠার কথা নয়।

কিন্তু শামীমের বাদ পড়া নিয়ে প্রশ্ন তুলেছেন লিটন ভিন্ন এক কারণে। লিটনের দাবি, কোনো ধরণের নোটিশ ছাড়াই বাদ দেয়া হয়েছে শামীমকে। দল নির্বাচন নিয়ে কিছু জানানো হয় না তাকে। এমনকি বোর্ড থেকে নাকি বলা হয়েছে, যে দল দেয়া হবে সে দল নিয়েই ভালো ফল আনতে হবে।