সোমবার, মে ২৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাবনায় ট্রাকের ধাক্কায় বাবা–মেয়ের মৃত্যু, আহত দুই শিশু

পাবনায় ট্রাকের ধাক্কায় বাবা–মেয়ের মৃত্যু, আহত দুই শিশু

পাবনায় ট্রাকের ধাক্কায় বাবা–মেয়ের মৃত্যু, আহত দুই শিশু

পাবনায় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা–মেয়ে নিহত হওয়ার পাশাপাশি আরও দুই শিশু গুরুতর আহত হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) বিকেল প্রায় ৪টা ৪৫ মিনিটে পাবনা-ঢাকা মহাসড়কের উত্তর দুর্গাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধপুর হাইওয়ে থানার ওসি মুস্তাফিজার রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোঃ জব্দুল শেখ (৩৫) মোটরসাইকেলে করে তার মেয়ে জুবাইয়া খাতুন (৮), ছেলে মমিন শেখ (৫) এবং ভাতিজা সিয়াম শেখকে (৬) নিয়ে কাশীনাথপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পাটবোঝাই একটি ট্রাক পিছন দিক থেকে মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই জব্দুল ও তার মেয়ের মৃত্যু হয়।

ধাক্কার তীব্রতায় মোটরসাইকেলটি ছিটকে পড়ে এবং বাকি দুই শিশু মারাত্মক আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতদের অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৩-০৯৯৬) এবং মোটরসাইকেল (মানিকগঞ্জ হ-১২-০৫৫৩) জব্দ করে। তবে পুলিশ পৌঁছানোর আগেই ট্রাকের চালক পালিয়ে যায়। তাকে শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি মুস্তাফিজার রহমান।

তিনি বলেন, “এটি এক বেদনাদায়ক দুর্ঘটনা। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকচালককে গ্রেপ্তারে অভিযান চলছে।”

হঠাৎ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং কিছুক্ষণ মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।