সোমবার, মে ২৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লক্ষ্মীপুরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরের রামগঞ্জে দোকানে ঢুকে আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয় যুবক ইউসুফ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের নাগমুদ বাজারে এ ঘটনা ঘটে। তবে কোনো কারণকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে, তা জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে নিজের দোকান খুলে বসেন আনোয়ার হোসেন। কিছুক্ষণ পর সেখানে আসেন ইউসুফ। একপর্যায়ে আনোয়ারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে তিনি দোকানের ভেতরের দিকে আনোয়ারকে ডেকে নেন। এরপর ধারালো অস্ত্র দিয়ে আনোয়ারের বুক ও পেটে আঘাত করে দ্রুত পালিয়ে যান।
 
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আনোয়ারকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
নিহত আনোয়ার ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া গ্রামের আলী রেজা বেপারী বাড়ির বাসিন্দা। স্থানীয় নাগমুদ বাজারে তিনি একটি কনফেকশনারি দোকান পরিচালনা করতেন। তার স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।