সোমবার, মে ২৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ পিএইচডি খেতাবপ্রাপ্ত হওয়ায় সংবর্ধনা

মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ পিএইচডি খেতাবপ্রাপ্ত হওয়ায় সংবর্ধনা

মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ পিএইচডি খেতাবপ্রাপ্ত হওয়ায়   সংবর্ধনা

জিহাদ আল হাসান, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি মোঃ ওবায়দুল্লাহ ও উপাধ্যক্ষ মুফতি মোঃ মামুনার রশীদের পি এইচ ডি ডিগ্রী অর্জন করায় সংবর্ধনা অনুষ্ঠান হয়। সোমবার ২৪ নভেম্বর সকাল ১০ টার সময় মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদরাসার একাডেমিক ভবনের ৪ তলায় মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দের সৌজন্যে অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ডঃ মুফতি মোঃ ওবায়দুল্লাহ ও সঞ্চালনা করেন উপাধ্যক্ষ ডঃ মোঃ মামুনার রশীদ। 

থিওলজী এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, বাংলাদেশ এর অধীনে  তত্ত্বাবধায়ক, অধ্যাপক ড. আ.হ.ম. নুরুল ইসলাম আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ও গবেষক মোঃ মামুনার রশীদ আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া এর তত্ত্বাবধানে 

ফিকহুস সুনান ওয়াল আছার গ্রন্থ পর্যালোচনা করেন আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ অধ্যক্ষ ডঃ মুফতি মোঃ ওবায়দুল্লাহ তিনি মুফতি সাইয়্যেদ মুহাম্মদ আমীমুল ইহসান (রহ.) এর জীবন বৃত্তান্ত নিয়ে গভেষণা করেছেন। 

মুয়াত্তা ইমাম মুহাম্মাদ (রহ.): একটি পর্যালোচনা (ইসলামী বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রীর জন্য উপস্থাপিত অভিসন্দর্ভ করেন মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদরাসা উপাধ্যক্ষ ডঃ মোঃ মামুনার রশীদ। 

এসময় বাংলাদেশ ইসলামী আন্দোলন ছাত্ররা ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। 

অনুষ্ঠানে মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদরাসার আরবি বিভাগের প্রভাষক হাজী শাহ মোঃ সাইফুল্লাহ বলেন, তাদের দুজনের পিএইচডি ডক্টর ডিগ্রী অর্জন করায়, যা ইসলামী চিন্তা, হাদিস, শাস্ত্র ও ফিকহ অধ্যায়নে নতুন দুষ্টিভঙ্গি প্রদান করবে বলে ইসলামী বিশেষজ্ঞরা মনে করেন। এই অর্জনে সহকর্মী ও শিক্ষার্থীরা তাঁদের এই একাডেমিক সাফল্যকে ইসলামী শিক্ষা ক্ষেত্রে অনুপ্রেরনা দৃষ্টান্ত যোগাবে বলে মনে করেন।