সোমবার, মে ২৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

যশোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

যশোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

যশোর সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে জাহিদ আব্দুল্লাহ সিফাত (২৩) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) ভোরে চুড়ামনকাটি উত্তরপাড়া রেললাইনে এ ঘটনা ঘটে।
নিহত সিফাত যশোর সদর উপজেলার বড় হৈবতপুর গ্রামের জাকির হোসেনের ছেলে।
 
স্থানীয়রা জানান, ভোরে রেললাইনের পাশে সিফাতের ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

সিফাতের বাবা জাকির হোসেন বলেন, ছেলে ঋণগ্রস্ত ছিল। অতিরিক্ত ঋণের চাপ থেকে সিফাত আত্মহত্যা করেছে বলে তার ধারণা।
 
যশোর কোতোয়ালি থানার ওসি জানান, লাশ উদ্ধার করা হলেও এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে রেলওয়ে পুলিশ। বিষয়টি তাদের জানানো হয়েছে।