সোমবার, মে ২৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তারেক রহমানের জন্মদিনে পিরোজপুরে রানা মল্লিকের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

তারেক রহমানের জন্মদিনে পিরোজপুরে রানা মল্লিকের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

তারেক রহমানের জন্মদিনে পিরোজপুরে রানা মল্লিকের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

পিরোজপুর সদর উপজেলা ছাত্রদলের আয়োজনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাদুরা গ্রামের দারুল উলুম খাদেমুল ইসলাম বাদুরা (কওমী) মাদ্রাসার ৬০ জন শিক্ষার্থীর মাঝে খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এই মানবিক কর্মসূচির সার্বিক নেতৃত্ব দেন পিরোজপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ রানা মল্লিক। শিক্ষার্থীদের হাতে উপকরণ তুলে দেওয়ার পাশাপাশি তিনি মাদ্রাসার পরিবেশ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের পড়ালেখা, স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, সিকদার মল্লিক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সেজান সরদার, কদমতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখ, সাধারণ সম্পাদক নাজিম খান,
শংকরপাশা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিসান মল্লিক, সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মাহেবি মল্লিক ও সাবেক সদস্য মারুফ ইসলাম।

রানা মল্লিক বলেন, সমাজের ভবিষ্যৎ নির্মাতাদের জন্য যেকোনো সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ আমাদের নিয়মিতভাবে চলবে। মানবিক কাজে তরুণ সমাজকে সম্পৃক্ত করাই আমাদের লক্ষ্য।

শিক্ষা উপকরণ বিতরণ শেষে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, কল্যাণ কামনা এবং দেশের শান্তি-সমৃদ্ধি অর্জনের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

স্থানীয় নেতাকর্মীরা জানান, ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম হোক বা মানবিক উদ্যোগ সবক্ষেত্রেই রানা মল্লিক অগ্রণী ও সক্রিয় ভ‚মিকা পালন করেন। তাঁর নেতৃত্বে ছাত্রদলের কার্যক্রম নতুন মাত্রা পেয়েছে এবং তরুণদের মাঝে আশা, উৎসাহ ও ইতিবাচক সাড়া তৈরি হয়েছে।