সোমবার, মে ২৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‎ শততম টেস্টের সেঞ্চুরি দাদা-দাদী এবং নানা-নানিকে উৎসর্গ মুশফিকের

‎ শততম টেস্টের সেঞ্চুরি দাদা-দাদী এবং নানা-নানিকে উৎসর্গ মুশফিকের

‎ শততম টেস্টের সেঞ্চুরি দাদা-দাদী এবং নানা-নানিকে উৎসর্গ মুশফিকের

মুশফিকুর রহিমের শততম টেস্ট উপলক্ষে বাংলাদেশ-আয়ারল্যান্ডের দ্বিতীয় টেস্ট ম্যাচে আয়োজনের কমতি ছিল না। আর উপলক্ষটা ভালোভাবে কাজেও লাগালেন মুশফিক। নিজের বিশেষ ম্যাচে তুলে নিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। আর বিশেষ উপলক্ষে করা এই সেঞ্চুরি উতসর্গ করলেন নিজের দাদা-দাদী ও নানা-নানীকে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিক। এদিনই সংবাদ সম্মেলনে এসে দাদা-দাদী ও নানা-নানিকে সেঞ্চুরি উতসর্গের কথা জানান তিনি। এসময় কিছুটা আবেগাপ্লুতও হতে দেখা যায় মুশফিককে।


মুশফিক বলেন, ‘তারা যখন বেঁচে ছিলেন, আমার সবচেয়ে বড় ভক্ত ছিলেন। মারা যাওয়ার আগে তারা যখন অসুস্থ ছিলেন... আমার এখনও মনে আছে তারা বলেছিলেন, ভাই তোমার খেলা দেখার জন্য হলেও আরও কিছুদিন বাঁচতে চাই। খুব কম নাতি-নাতনীদের ভাগ্যে এমনটা জোটে। তাদের দোয়াতেই আমি আজকে এই পর্যায়ে। আরও অনেক মানুষের অবদান আছে। তবে বিশেষ এই অর্জন তাদেরকেই উৎসর্গ করতে চাই।’