মঙ্গলবার, মে ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেওয়ানগঞ্জে কৃষকদল নেতার ইয়াবাসহ আটক: জেলা ডিবির অভিযান

দেওয়ানগঞ্জে কৃষকদল নেতার ইয়াবাসহ আটক: জেলা ডিবির অভিযান

দেওয়ানগঞ্জে কৃষকদল নেতার ইয়াবাসহ আটক: জেলা ডিবির অভিযান

​দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
 জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়ন কৃষকদলের সিনিয়র সহ-সভাপতিকে ইয়াবাসহ আটক করা হয়েছে। আটককৃত নেতার নাম লিটন আক্তার। 
​জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি দল গতকাল দুপুর ১২ টার সময় দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে কৃষকদল নেতা লিটনকে আটক করা হয়।
​পুলিশ সূত্র মতে, আটকের সময় তার কাছ থেকে বেশ কিছু সংখ্যক প্রায় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদকের মতো অবৈধ দ্রব্য নিজ হেফাজতে রাখার দায়ে তাকে তাৎক্ষণিকভাবে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
​আটক হওয়া লিটন দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়ন কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বলে স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে। তার এই আটকের ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 
তাৎক্ষণিকভাবে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

​​জেলা ডিবি পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লিটনের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এই আটক বলে ডিবি কর্মকর্তারা জানিয়েছেন।