শাহ মোহাম্মদ ফোরকানুল ইসলাম
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উজানিসার এলাকায় একটি মৎস্যপুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয় জনতা ভিড় জমায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কাজ শুরু করেন।
ঘটনাস্থলে সদর সার্কেলের কর্মকর্তা রাকিবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।
তবে এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় বা কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। মরদেহ উদ্ধারের পর বিস্তারিত তথ্য জানা যেতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিস্তারিত তথ্যের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত ও পরবর্তী তথ্যের অপেক্ষা করা হচ্ছে।
