শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাষ্ট্রপতির পদত্যাগের সকল প্রস্তুতি সম্পন্ন

রাষ্ট্রপতির পদত্যাগের সকল প্রস্তুতি সম্পন্ন

রাষ্ট্রপতির পদত্যাগের সকল প্রস্তুতি সম্পন্ন

বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের পদ থেকে মো. সাহাবুদ্দিনের সরে দাঁড়ানো নিয়ে গুঞ্জন আরও জোরালো হয়েছে। রাষ্ট্রপতির পদত্যাগের সম্ভাবনায় থাইল্যান্ডে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে আজ শুক্রবার (২৪ জুলাই) দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এর মধ্যে বঙ্গভবন সূত্রে নিশ্চিত হওয়া গেছে, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন। স্পিকার সময় দিলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এদিকে, সংবিধান অনুযায়ী স্পিকার বরাবর স্বাক্ষরযুক্ত ইস্তফাপত্র জমা দেওয়ার নিয়ম। আজ বিকেলে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন। সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়।

এছাড়াও, রাষ্ট্রপতির পদ শূন্য হলে সংবিধানের ৫৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত সেই দায়িত্ব পালন করবেন স্পিকার। তবে সংসদে বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবেই প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেবে।

শুক্রবার দুপর সোয়া ১২টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সম্ভাবনায় থাইল্যান্ডে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

তিনি বলেন, মেডিকেল চেকআপ শেষ হওয়ায় ব্যক্তিগত কাজে আগেই ফিরে এসেছেন। আর দেশের বাইরে থাকায় রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু শুনিনি। এখন শুনবো। আর রাষ্ট্রপতি পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী স্পিকার দায়িত্ব পালন করবেন।