শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অরিজিৎকে নিয়ে নতুন সুখবর, ভক্তদের মাঝে উচ্ছ্বাস

অরিজিৎকে নিয়ে নতুন সুখবর, ভক্তদের মাঝে উচ্ছ্বাস

ENTERTV


অরিজিৎকে নিয়ে নতুন সুখবর, ভক্তদের মাঝে উচ্ছ্বাস

চলতি বছরের শুরুতে প্লেব্যাক গাওয়া থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দিয়েছিলেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। সেই ঘোষণার পর থেকেই তার নতুন গানের অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। অবশেষে তাদের জন্য এসেছে সুখবর। বলিউডে জোর গুঞ্জন, আবারও প্লেব্যাকে ফিরছেন এই জনপ্রিয় গায়ক।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইমরান হাশমি অভিনীত আসন্ন সিনেমা ‘আওয়ারাপান ২’-এর একটি গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং। ছবিটির বহুল প্রতীক্ষিত গান ‘ইয়ে আওয়ারাপান’ আগামী ২১ জুলাই প্রকাশ হওয়ার কথা রয়েছে। সেই গানেই শোনা যাবে অরিজিতের কণ্ঠ।

সিনেমাটির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘আওয়ারাপান’ ফ্র্যাঞ্চাইজির সংগীতের দায়িত্বে রয়েছেন বিশেষ ভাট। তার সুরেই গানটি গেয়েছেন অরিজিৎ। এই খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন ভক্তরা।

অরিজিৎ সিং ও বিশেষ ফিল্মসের সফল যাত্রা অনেক দিনের। ‘আশিকি ২’-এর ‘তুম হি হো’, ‘সিটিলাইটস’-এর ‘মুসকুরানে’, ‘খামোশিয়া’র শিরোনাম গান এবং ‘হামারি আধুরি কাহানি’র শিরোনাম সংগীতসহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তারা। এবার ‘আওয়ারাপান ২’-এর মাধ্যমে সেই সফল জুটি আবারও একসঙ্গে কাজ করলেন।

গত ২৭ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে অরিজিৎ জানিয়েছিলেন, তিনি আর নতুন কোনো প্লেব্যাক গানের কাজ গ্রহণ করবেন না। তিনি লিখেছিলেন, ‘আপনারা এত বছর ধরে আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। প্লেব্যাক গায়ক হিসেবে আর কোনো নতুন কাজ নিচ্ছি না। এখানেই আমার এই যাত্রার ইতি।’


তাই নতুন সিনেমায় তার কণ্ঠ শোনা যাবে-এমন খবর ভক্তদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে। যদিও অরিজিৎ সিং এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। ফলে বিষয়টি নিয়ে কৌতূহলও কম নয়।

আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে ‘আওয়ারাপান ২’। সিনেমাটিতে ইমরান হাশমির পাশাপাশি অভিনয় করেছেন দিশা পাটানি, শাবানা আজমিসহ আরও কয়েকজন তারকা। সিনেমা মুক্তির আগেই অরিজিতের সম্ভাব্য প্রত্যাবর্তনের খবর এখন বলিউডের অন্যতম আলোচিত বিষয়।