শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হামজাদের কোচ হতে ৩০০ আবেদন, কাদের প্রাধান্য দিচ্ছে বাফুফে?

হামজাদের কোচ হতে ৩০০ আবেদন, কাদের প্রাধান্য দিচ্ছে বাফুফে?

হামজাদের কোচ হতে ৩০০ আবেদন, কাদের প্রাধান্য দিচ্ছে বাফুফে?

জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পদের জন্য প্রায় তিনশ কোচ আবেদন করেছেন। বিশাল এ তালিকা থেকে প্রাবাছাই কমিটিতে রয়েছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী এবং নির্বাহী কমিটির সদস্য ছাইদ হাছান কানন ও ইকবাল হোসেন। তারা কঠোর মানদণ্ডের ভিত্তিতে প্রার্থীদের যাচাই-বাছাই করছেন। 

ছাইদ হাছান কানন জানান, কোচ নির্বাচনের ক্ষেত্রে উয়েফা প্রো-লাইসেন্সধারী বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি জাতীয় দলের সঙ্গে কাজের অভিজ্ঞতা, বিশেষ করে এশিয়ান ফুটবলে অভিজ্ঞতা, সাফল্যের স্বীকৃত রেকর্ড এবং ৪০ থেকে ৬০ বছর বয়সসীমাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ইউরোপীয় কোচদের প্রতি বিশেষ আগ্রহ রয়েছে বলে জানান তিনি।

বর্তমানে ১৪২ জন উয়েফা প্রো-লাইসেন্সধারী কোচের তালিকা থেকে বাছাই চলছে। শিগগিরই কমিয়ে ২০ থেকে ২৫ জনের চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকা করা হবে বলে জানিয়েছে বাফুফে।

 প্রাথমিক তালিকায় রয়েছেন ইউরোপসহ বিভিন্ন দেশের অভিজ্ঞ ও সফল কোচ। উল্লেখযোগ্যদের মধ্যে আছেন হাঙ্গেরির বার্নড স্টক, ফ্রান্সের দিদিয়ের ওলে, কানাডার স্টেফানো কুসিন, মন্টেনেগ্রোর মইদুরাগ রাদুলভিচ, জার্মানির অ্যান্টইনো হে এবং ক্রোয়েশিয়ার ইগর স্টিমাচ। 

এ ছাড়া বাংলাদেশ দলের সাবেক কোচ জেমি ডে, মারিও লেমোস ও ফ্যাবিও লোপেজের মতো পরিচিত মুখও আবেদন করেছেন।থমিকভাবে ১৪২ জনে প্রার্থী কমিয়ে এনেছে বাফুফের কোচ বাছাই কমিটি।